Home খেলাধুলা টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

Share
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্জেন্টিনা। পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে হাইভোল্টেজ ম্যাচের ৫৫ মিনিটে ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে ঠিকই সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।
সমতা ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। প্রথমে ম্যাক আলিস্টারের প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।
রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল, যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে।
Related Articles

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : জয়সওয়াল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে...

শিবিরের ম্যারাথনের ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে দৌড়ঝাঁপ করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসমামি শিবিরের ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন আয়োজন নিয়ে মন্তব্য...

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

বিশ্বকাপ মানেই বাড়তি উত্তাপ। যার প্রভাব গত এক মাসেরও বেশি সময় ধরে...

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

বিরোধী দল জুলাই সনদ নিয়ে জনগণকে ‘বিভ্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি...