Home Uncategorized টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

Share

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। সিরিজ নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তাসকিনের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজও চার স্পিনার নিয়ে খেলবে। তাদের একাদশে গুড়াকেশ মোতি, খেরি পেরির সঙ্গে আছেন রোস্টন চেজ। রাতে বাংলাদেশে আসা আকিল হোসেন ঢুকেছেন ক্যারিবীয়দের একাদশে। এছাড়া আকিম আগুয়েস্তে আছেন একাদশে। বাদ পড়েছেন রোমারিও শেইফার্ড।

দুই দলই স্পিন শক্তি বাড়িয়ে মাঠে নামলেও একই উইকেটে হচ্ছে না সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। প্রথম ওয়ানডে হয়েছিল মিরপুরের সপ্তম উইকেটে (প্রেস বক্সের বাঁ থেকে)। দ্বিতীয় ওয়ানডে হচ্ছে পঞ্চম উইকেটে। তবে উইকেটে যে স্পিনাররা রাজত্ব করবে না নিয়ে শঙ্কা নেই কোন দলের।

টস জিতে অধিনায়ক মিরাজ জানিয়েছেন, ২৩০ থেকে ২৪০ রান করতে পারলে তারা জিততে পারবেন বলে মনে করেন। গত ম্যাচে ২০৭ রান করে জিতলেও মিরাজ মনে করেন তারা ৩০ রান কম করেছিলেন। দ্বিতীয় এই ম্যাচে ৫০ ওভার ব্যাটিংয়ের লক্ষ্য নিয়ে নামবেন তারা।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, খেরি পেরি, আকিল হোসেন।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...