Home অন্যান্য ক্যাম্পাস জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র

Share

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। আজ সোমবার (২২ ডিসেম্বর) বি ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় এই ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম মো. জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় বিকেল সাড়ে ৪টায় ব্রিফ করে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে পরীক্ষার হল থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...