Home প্রচ্ছদ জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

Share

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মসূচি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়; দেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজপথে নেমেছেন। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবি আদায়ে মতিঝিল থেকে শুরু হওয়া লংমার্চ নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে পৌঁছার পর এক পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবি সামনে রেখে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

এ লংমার্চে বাধা দেওয়া হলে তা মোকাবিলা করে গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। কাঁচপুরে তিনি আরও বলেন, জনগণের দাবি আদায়ের পথে কোনো বাধা এলে আন্দোলন আরও জোরদার করা হবে

এর আগে সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে বিপুলসংখ্যক গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...