Home আন্তর্জাতিক জঙ্গি হামলা: যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিরুদ্ধে মামলা

জঙ্গি হামলা: যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিরুদ্ধে মামলা

Share

ফ্লোরিডার একটি বিমানঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর এক সেনার গুলিতে নিহতদের পরিবারের সদস্যরা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে মামলা করেছে।

তাদের অভিযোগ, ওই হামলার ঘটনায় সৌদি সরকার জানত যে, বন্দুকধারীর সঙ্গে আলকায়েদার যোগসাজশ ছিল।

২০১৯ সালের ৬ ডিসেম্বরে ওই হামলা হয়েছিল। স্থানটি ছিল নৌ-বিমানঘাঁটি পেনসাকোলায় বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ স্থাপনা। এতে মার্কিন সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হামলাকারী ছিলেন রাজকীয় সৌদি বিমানবাহিনীর ফ্লাইটের শিক্ষার্থী মোহাম্মদ আল-সামরানি। বহু বছর ধরে তিনি এই হামলার ষড়যন্ত্র করেছিলেন। একটি এনক্রেপ্টেড সেলফোনের মাধ্যমে আলকায়েদার সঙ্গে তার যোগাযোগ হতো। এমনকি তিনি জিহাদি মতবাদের কথাও প্রচার করেছিলেন।

ঘটনাস্থলে আল-সামরানিকেও গুলি করে হত্যা করা হয়। হামলার আগের দিনও তিনি আলকায়েদার সঙ্গে যোগাযোগ করেন।

এ ঘটনায় পেনসাকোলায় কেন্দ্রীয় আদালতে সৌদি সরকারের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করা হয়েছে। হতাহতদের পরিবারের দাবি, ওই বিমান ক্রুর জিহাদি মতাদর্শ ও আমেরিকানবিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে সৌদি সরকার জানত।

মামলায় বলা হয়, সৌদি বিমানবাহিনীতে আল-সামরানির চাকরিকালে সামাজিকমাধ্যমে নিয়মিত উগ্রপন্থি মতাদর্শ পোস্ট দিত। যার মধ্যে আমেরিকা ও ইহুদিবিদ্বেষও থাকত। অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করতেন তিনি।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...