Home খেলাধুলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারিনি : ফিল সিমন্স

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারিনি : ফিল সিমন্স

Share

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে গেল শনিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আরো কয়েকজন ক্রিকেটারকেও দেখা গিয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধায়নে এই অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ (সোমবার) অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ সিমন্স। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রস্তুতি নিয়ে। সদ্য সমাপ্ত বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। এ নিয়ে সিমন্স বলেন, ‘সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল এটিটিউড প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নেবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব ধরণের অনুশীলনের মধ্যে রয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে সিমন্সের ভাষ্য, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমরা দিনে ব্যাট করব, বল করেছি। আবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতেও প্র্যাকটিস করব। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবো।

ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিলেন এতদিন। যে কারণে সেরা প্রস্তুতি হয়েছে কি না প্রশ্নে সিমন্স বলেন, ‘হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।’

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...