Home প্রচ্ছদ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

Share
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেফতার করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়।
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন গত বছর। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
পুরোনো নথি থেকে দেখা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহের মৃত্যু রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি প্রতিবেদন দেয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
Related Articles

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান মাদানীর

জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুনভাবে আলোচনায় এলেন নেটিজেনদের কাছে পরিচিত...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।...

‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গড়ার। দেশের মানুষের ভাগ্য নিয়ে...

‘এই মামলা আমার জন্য মানসিক যন্ত্রণার’, আদালতে পরীমনি

বোটক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলায়...