Home Uncategorized গোলাম আযমের সাঙ্গপাঙ্গদের ‌‘জাতির শ্রেষ্ঠ সম্পদ’ বলা মুক্তিযোদ্ধাদের অপমান: মির্জা আব্বাস

গোলাম আযমের সাঙ্গপাঙ্গদের ‌‘জাতির শ্রেষ্ঠ সম্পদ’ বলা মুক্তিযোদ্ধাদের অপমান: মির্জা আব্বাস

Share

গোলাম আযমের সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা হলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া, একাত্তরকে চব্বিশের সাথে না মেলানোর আহ্বানও জানান বিএনপির এই নেতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিশৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, জামায়াত একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। গোলাম আযম আর নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করছে।

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন ক্ষমতায় এলে বিএনপি তা বাস্তবায়ন করবে।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করা হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...