Home লাইফস্টাইল গরম ভাতের সঙ্গে খান ফুলকপি ভর্তা

গরম ভাতের সঙ্গে খান ফুলকপি ভর্তা

Share
বাজারে এখন ফুলকপি সহজলভ্য। এখন সময় প্রাণভরে ফুলকপির বাহারি পদ খাওয়ার। ফুলকপির তরকারি তো বটেই, এই সবজি দিয়ে তৈরি করা যায় বাহারি ডেজার্টও। তবে ভর্তার স্বাদই আলাদা।

গরম ভাতের সঙ্গে বাহারি ভর্তা খেতে যারা পছন্দ করেন, তারা চাইলে এবার খেতে পারেন ফুলকপির ভর্তা। রইলো রেসিপি-

উপকরণ

১. ফুলকপি ১টি (টুকরো করে কাটা)
২. শুকনো মরিচ ৪টি
৩. কাঁচা মরিচ ২টি
৪. রসুন ১০ কোয়া
৫. পেয়াঁজ কুচোনো ১টি
৬. টমেটো ১টি
৭. ধনেপাতা কুচি আধা কাপ
৮. লবণ স্বাদমতো ও
৯. তেল প্রয়োজনমতো।

পদ্ধতি

প্রথমে প্যানে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে তাতে ফুলকপির টুকরোগুলো দিয়ে সেদ্ধ করে নিন। এবার প্যানে তেল দিয়ে প্রথমে মরিচগুলো ভেজে তারপর রসুন ভেজে নামিয়ে নিন।

টমেটো ছুরি দিয়ে কয়েক টুকরো কেটে ওই তেলেই ভেজে নিন। নরম হয়ে গেলে নামিয়ে পেয়াঁজ ভাজুন। স্বচ্ছভাবে এলে আঁচ থেকে নামিয়ে ফেলুন। একটি পাত্রে প্রথমে সেদ্ধ করা ফুলকপি ভালোভাবে চটকে মেখে নিন।

এবার মাখাটি একপাশে সরিয়ে ওই পাত্রেই শুকনো মরিচ, কাঁচা মরিচ, টমেটো, রসুন ও পেয়াঁজের সঙ্গে সামান্য লবণ দিয়ে হাতে করে চটকে মেখে নিন।
ওই মিশ্রণে ধনেপাতা ও সরিষার তেল দিয়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজন হলে লবণ দিন। মাখা হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...