Home আন্তর্জাতিক ক্যানসারে আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

ক্যানসারে আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

Share

পূর্ব আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকিয়াকো বুধবার মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। জার্মানির ফ্রেইবার্গ শহরে তার চিকিৎসা চলছিল।

দেশটির সরকারের বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এমন খবর দিয়েছে। দুদিন আগে তার ৫৬তম জন্মদিন পালন করা হয়েছিল। আর আটমাস আগে তার পূর্বসূরির মৃত্যু হয়েছিল।

এক টুইটবার্তায় দেশটির প্রেসিডেন্ট আলাসানি ওউটারা বলেন, আমাদের দেশ শোকের মধ্যে আছে। এটা খুবই বেদনাদায়ক যে আমি প্রধানমন্ত্রী হামিদ বাকিয়াকোর মৃত্যুর খবর দিচ্ছি। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি জার্মানিতে চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, বাকিয়াকো ছিলেন ভদ্র-সজ্জন ও তরুণদের আদর্শ। তিনি চমৎকার ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার আনুগত্য ভবিষ্যতের উদহারণ হয়ে থাকবে।

বিরোধী দল আইভরিয়ান পপুলার ফ্রন্টের মুখপাত্র ইসিয়াকা সাংগারি বলেন, রাজনৈতিক খেলার মূলহোতা ও আপসের প্রধান খেলোয়াড় ছিলেন বাকিয়াকো। এটি সত্যিই লজ্জার।

২০২০ সালের জুলাইয়ে আমাদো গন কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রী হিসেবে ৫৬ বছর বয়সী বাকিয়াকোর নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট।

গেল ১৮ ফেব্রুয়ারি মেডিকেল চেকআপের জন্য তিনি ফ্রান্সে যান। চিকিৎসার জন্য সেখান থেকে দক্ষিণপূর্ব জার্মানিতে পাড়ি জমান তিনি।

Related Articles

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...