Home প্রচ্ছদ কেট উইন্সলেটের পর্দার আড়ালের জীবন

কেট উইন্সলেটের পর্দার আড়ালের জীবন

Share
১৯৯৭ সালে আটলান্টিকের বুকে ভেসে ওঠা ‘টাইটানিক’-এর প্রেমগাথা রাতারাতি বদলে দিয়েছিল এক তরুণীর ভাগ্য। অদম্য ‘রোজ’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি হৃদয়ে ঝড় তোলা সেই কেট উইন্সলেট এখন ৫০ বর্ষী নারী।
তবে বয়স যেন কেটের সৌন্দর্য কিংবা অভিনয়ের দীপ্তিতে খুব একটা ছাপ ফেলতে পারেনি। বরং সময়ের সঙ্গে তিনি আরও স্বচ্ছন্দ হয়েছেন। সৌন্দর্য ধরে রাখতে জিমের বদলে হাঁটা, যোগব্যায়াম ও স্বাভাবিক জীবনযাপনেই আস্থা তার। রান্না করতেও ভালোবাসেন; ঘরোয়া খাবার তার পছন্দ।
কেটের ব্যক্তিগত জীবনও যেন এক সিনেমাটিক যাত্রা। জিম থ্রিপলটন ও বিখ্যাত পরিচালক স্যাম মেন্ডেসের সঙ্গে সংসার ভাঙাগড়ার পর, বর্তমানে এডওয়ার্ড অ্যাবেল স্মিথের সঙ্গে খুঁজে পেয়েছেন ভালোবাসার স্থির ঠিকানা। মিয়া, জো ও বিয়ার— তিন সন্তানকে ঘিরে গড়ে উঠেছে তাঁর সুখের এক মায়াবী পৃথিবী।
সাম্প্রতিক বছরগুলোতে Mare of Easttown, Lee, Avatar: The Way of Water, Avatar: Fire and Ash এবং Goodbye June-এর মতো কাজে দেখা গেছে তাকে। তবে ২০২৫-এর Goodbye June এ শুধু অভিনয় নয়, তার পরিচালক হিসেবে অভিষেকও হয়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন তার ছেলে জো।
তাই আগের তুলনায় কাজ কম— এটা বলা হয়তো ঠিক হবে না। বরং কেট এখন বেছে বেছে কাজ করেন, পরিবার, ব্যক্তিগত জীবন এবং নিজের পছন্দের গল্পকে বেশি গুরুত্ব দেন। ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের সমুদ্রঘেঁষা বাড়িতেই পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটানো তার পছন্দ।
আজ তিনি শুধু টাইটানিকের সেই রোজ নন— বরং নিজের শর্তে বেঁচে থাকা এক পরিণত, শক্তিশালী অভিনেত্রী। সময় বদলেছে, বয়স বেড়েছে— কিন্তু কেট উইন্সলেটের সেই আলোটা যেন এখনও ঠিক আগের মতোই জ্বলছে।
Related Articles

থাইল্যান্ডে আহত খায়রুল বাসার সুস্থ আছেন

থাইল্যান্ডের কোলান দ্বীপে নাটকের শুটিং করতে গিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) স্কুটি দুর্ঘটনায়...

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে ভারতে। দেশটির উত্তর প্রদেশের বুলন্দশহরের...

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে...

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...