Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর চট্টগ্রাম কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

Share

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখার আমির।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দুজন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

তিনি আরও বলেন, মৃত তিনজনের মধ্যে জামায়াত আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন একপক্ষ এবং অন্যপক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা গেছে।

ওসি আরিফ হোসেন বলেন, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আমরা এ বিষয়ে এখনো কাজ করছি, পরে বিস্তারিত জানাব।

Related Articles

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...