Home আন্তর্জাতিক এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

Share

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে এবং সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে গেছে। খবর আল জাজিরার।

বুধবার আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হবে। তারা আরও জানায়, যে কোনো ধরনের অস্থিরতা বা নিরাপত্তা হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জানা যায়, একটি জাহাজ ইরানের উপকূলের কাছে গুলির শিকার হয়, আরেকটি জাহাজ ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালিতে নতুন করে যে কোনো ধরনের অস্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...