বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচনে জিতবে না জেনেও তাদের এখন চেষ্টা হচ্ছে বিএনপি ঠেকাও
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ৭১’এ যুদ্ধ করেছিলেন যে গণতন্ত্রের জন্য আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি।
কয়েকজন ব্যক্তি ঠিক করে দিতে পারে না কিভাবে দেশ চলবে এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে।