Home খেলাধুলা আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি কে পাচ্ছেন?

আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি কে পাচ্ছেন?

Share

সেই অনাকাঙ্ক্ষিত দিনটি শেষ পর্যন্ত এসেই গেল, যা কোনো ফুটবলপ্রেমীই মনেপ্রাণে চাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা ও স্মৃতিঝরানো এক ভিডিও পোস্ট করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।

রোজারিওর এই রূপকথার জাদুকর বিদায় নেওয়ার সঙ্গেই ইতি ঘটল আলবিসেলেস্তেদের এক মহাকাব্যিক অধ্যায়ের। েমহাতারকার বিদায়ের পর এখন বড় প্রশ্ন—আর্জেন্টিনার আইকনিক ‘১০’ নম্বর জার্সি এবার কার গায়ে উঠছে? আগামী আন্তর্জাতিক বিরতিতে আলবিসেলেস্তেরা মাঠে নামার আগে এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলা কঠিন, রহস্য থেকেই যাচ্ছে জার্সির নতুন উত্তরসূরিকে নিয়ে।

ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, ২০০৯ সালের ২৮ মার্চ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অধীনে প্রথমবার এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে চাপান মেসি। ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার সেই স্মৃতিময় আত্মপ্রকাশের পর থেকে এই ঐতিহ্যবাহী জার্সিটি তার গায়েই শোভা পেয়ে এসেছে।

তবে মেসির অনুপস্থিতিতে মাঝেমধ্যে এই আইকনিক জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন কয়েকজন। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে দ্বিতীয় অর্ধে ১০ নম্বর জার্সি পরে নামেন উদীয়মান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তার আগে চিলির বিপক্ষে পাওলো দিবালা এবং উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আনহেল কোরেয়াকে এই নম্বরে দেখা গেছে। যদিও সদ্য সমাপ্ত বিশ্বকাপের স্কোয়াডে এই তিনজনের কেউই ছিলেন না।

কোচ লিওনেল স্কালোনির বর্তমান দলে এমন একাধিক তারকা আছেন, যারা নিজ নিজ ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি মাতান। ইন্টার মিলানে লাউতারো মার্তিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোমাতে নিকো পাস পরেন এই ঐতিহাসিক নম্বর। এ ছাড়া অতীতেও নিজ ক্লাবে এই জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসের।

তবে মেসির স্থলাভিষিক্ত হওয়া কেবল একটা জার্সি বদলের বিষয় নয়। মাঠের পারফরম্যান্স ও দলের ওপর তার প্রভাবের বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

টানা দুটি বিশ্বকাপে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়া অলৌকিক কীর্তি গড়েছিলেন তিনি। যদিও উত্তর আমেরিকার চারণভূমিতে জীবনের শেষ বৈশ্বিক মঞ্চের বিদায়টা আক্ষেপের মধ্য দিয়েই শেষ হয়েছে তার। মেসির অনুপস্থিতিতে দলের ফর্মেশনেও আসতে পারে বড় বদল। বিশ্বকাপে স্ট্রাইকারদের ঠিক পেছনে বা পাশে খেলেছেন মেসি—যেখানে প্রথমে লাউতারো মার্তিনেজ ও পরে হুলিয়ান আলভারেজ তার মূল সঙ্গী ছিলেন।

জর্ডানের বিপক্ষে মেসি বদলি হিসেবে থাকা ম্যাচে লাউতারো ও আলভারেজ জুটিবেঁধে মূল আক্রমণে খেলেছিলেন। ফলে প্রবল সম্ভাবনা রয়েছে, আক্রমণভাগের এই পজিশন সামলানো খেলোয়াড়দের মধ্য থেকেই কারো গায়ে উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই ‘১০’ নম্বর জার্সি।

Related Articles

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয়...