Home প্রচ্ছদ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

Share
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্টে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান কোকো।
তার জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনো স্মরণ করা হয়।
আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুর পর প্রতি বছর জন্মদিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে আসছেন।
Related Articles

থাইল্যান্ডে আহত খায়রুল বাসার সুস্থ আছেন

থাইল্যান্ডের কোলান দ্বীপে নাটকের শুটিং করতে গিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) স্কুটি দুর্ঘটনায়...

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে ভারতে। দেশটির উত্তর প্রদেশের বুলন্দশহরের...

কেট উইন্সলেটের পর্দার আড়ালের জীবন

১৯৯৭ সালে আটলান্টিকের বুকে ভেসে ওঠা ‘টাইটানিক’-এর প্রেমগাথা রাতারাতি বদলে দিয়েছিল এক...

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে...