Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর ঢাকা আওয়ামী লীগ নাম দিয়ে আর কোন দল রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক হোসেন

আওয়ামী লীগ নাম দিয়ে আর কোন দল রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক হোসেন

Share

গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালায় তিনি একথা বলেন।

এসময় বিএনপির তরুণ এই নেতা গেল ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ঘটানো গুম, খুনসহ তাদের নানা অপকর্মের কথা তুলে ধরেন। বলেন, গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরণের অনুশোচনা নেই, উল্টো বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ আরও অনেকে।

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...