Home প্রচ্ছদ অস্তিত্ব থাকবে না জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

অস্তিত্ব থাকবে না জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

Share

ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআরসহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে আলমগীর বলেন, ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? নিজেদের অস্তিত্ব থাকবে না, এটা জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত।

এছাড়া, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোর বাইরে, কোনো কিছু চাপিয়ে না দিতে সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, “দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরে আপনি কোনো কিছু যদি চাপায় দিতে চান এদেশের মানুষের ওপর, তাহলে সব দায়দায়িত্ব আপনার”।

Related Articles

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার...

নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের...

পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ, গড়লেন নতুন কীর্তি

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তবে মাঠে নেমেই জ্বলে উঠেছে টাইগাররা।...