Home প্রচ্ছদ অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই: মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই: মির্জা আব্বাস

Share

অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, দুটি রাজনৈতিক দলের ওপর ভর করে টিকে আছে তারা। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদী তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এসময় ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করেন। জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিলো।

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তাহলে সরকারের কাজ কি? আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেয়ার মধ্যদিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এসময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামায়াতে দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকের জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস।

Related Articles

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে...

এতো বজ্রপাত সুনামগঞ্জে, জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে।...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...