Home খেলাধুলা অজি বোলদের দাপটে দিশেহারা কিউইরা

অজি বোলদের দাপটে দিশেহারা কিউইরা

Share

চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতা এনেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৭ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ ‍উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ অরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মার্কাস স্টয়নিস ১৯ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৮ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে স্পিনার ইশ সোধি তিনটি উইকেট লাভ করেন। এছাড়া ট্রেন্ট বোল্ট দুটি ও মিচেল স্যান্টনার একটি উইকেট পান।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অজি বোলারদের দাপটে ১৮ দশমিক ৫ ওভারে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে যায় উইলিয়ামসনবাহিনী। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন কাইল জেমিসন। অজিদের পক্ষে কেন রিচার্ডসন ৩ উইকেট লাভ করেন। এছাড়া অটশন অ্যাগার, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...